Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

তারেক রহমানের সঙ্গে ৭ রাজনৈতিক দলের নেতার সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন।আজ বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আমজনতা দল, ন্যাপ ভাসানী, জনঅধিকার পার্টি, নেজামী ইসলাম পার্টি, গণফোরাম এবং গণতান্ত্রিক বাম ঐক্য।নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন আন্দালিব রহমান পার্থ, মিয়া মসিউজ্জামান, আজহারুল ইসলাম, ইসমাইল হোসেন সম্রাট, এ কে এম আশরাফুল হক, সুব্রত চৌধুরী ও হারুন চৌধুরী।এদিন পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির...

NP
Published: January 21, 2026, 03:42 PM
তারেক রহমানের সঙ্গে ৭ রাজনৈতিক দলের নেতার সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আমজনতা দল, ন্যাপ ভাসানী, জনঅধিকার পার্টি, নেজামী ইসলাম পার্টি, গণফোরাম এবং গণতান্ত্রিক বাম ঐক্য।

নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন আন্দালিব রহমান পার্থ, মিয়া মসিউজ্জামান, আজহারুল ইসলাম, ইসমাইল হোসেন সম্রাট, এ কে এম আশরাফুল হক, সুব্রত চৌধুরী ও হারুন চৌধুরী।

এদিন পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ বৈঠকে সংগঠনটির নেতৃত্ব দেন সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।