Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

রূপগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।নিহত আজাহার হোসেন (৪৭) পৌরসভার নরাবটেক এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিদের সঙ্গে নিহত ব্যক্তির পুরোনো বিরোধ ছিল। ওই দ্বন্দ্বের জেরে তর্ক থেকে হাত...

NP
Published: January 31, 2026, 12:25 PM
রূপগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

নিহত আজাহার হোসেন (৪৭) পৌরসভার নরাবটেক এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিদের সঙ্গে নিহত ব্যক্তির পুরোনো বিরোধ ছিল। ওই দ্বন্দ্বের জেরে তর্ক থেকে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।'

এ ঘটনায় আজ শনিবার দুপুরে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের ছেলে মেহেদী হাসান।

মামলার আসামিরা হলেন—রাজিব (৪৫), হাসান (৩৫), মিলন (৪০) ও আবুল (৪২)।

মামলায় বলা হয়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন আজাহার। এ সময় পুরোনো বিরোধের জেরে আসামিরা তাকে মারধর করলে একপর্যায়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার হয়নি।