Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-সংঘর্ষের আমার কোনো রেকর্ড নাই: মির্জা আব্বাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'আমার কোনো রেকর্ড নাই যে, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে।'আজ মঙ্গলবার প্রচারণা কর্মসূচি চালানোর সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ তোলেন, হামলাকারীরা আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন।মির্জা আব্বাস বলেন, 'ওখানে কী হয়েছে আমি...

NP
Published: January 27, 2026, 04:45 PM
প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-সংঘর্ষের আমার কোনো রেকর্ড নাই: মির্জা আব্বাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'আমার কোনো রেকর্ড নাই যে, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে।'

আজ মঙ্গলবার প্রচারণা কর্মসূচি চালানোর সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ তোলেন, হামলাকারীরা আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন।

মির্জা আব্বাস বলেন, 'ওখানে কী হয়েছে আমি জানিও না।'

এনসিপির এই নেতার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আব্বাস বলেন, 'এ ধরনের সুযোগ তো খুঁজছে। এরা বহুদিন ধরে চেষ্টা করছে লাগার জন্য। কে লাগবে ওর সঙ্গে খামখা! কী দরকার! প্রয়োজন নেই তো। আমার ঝগড়া করার কোনো প্রয়োজন আছে? আমার ঝগড়ার রেকর্ড আছে? আমি বহু দিন এই এলাকায় নির্বাচন করি—১৯৭৭ সাল থেকে, আজকে থেকে না। আমার কোনো রেকর্ড নাই যে, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে।'

ভিন্ন উদ্দেশে এসব অভিযোগ তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, 'ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের জন্য করছে।'

ঢাকা-৮ আসনে নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে আব্বাস গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে কিছু কিছু জায়গায় ভোটকেন্দ্রের সমস্যা আছে। যেমন রেলওয়ে স্কুলে দেখলাম, ওখানে নির্মাণাধীন ভবনে কেন্দ্র করা হয়েছে। ওখানে ভোট দেওয়া সম্ভব না। এছাড়া পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে।'