Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি: ইসি মাছউদ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছেন। ডাকযোগের মাধ্যমে পাবনাতে তার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।তিনি বলেন, রাষ্ট্রপতি কয়েকদিন আগে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি জানান। ডাকযোগের মাধ্যমে তার কাছে পোস্টাল ব্যালট...

NP
Published: January 27, 2026, 04:45 PM
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি: ইসি মাছউদ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছেন। ডাকযোগের মাধ্যমে পাবনাতে তার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি কয়েকদিন আগে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি জানান। ডাকযোগের মাধ্যমে তার কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

তিনি আরও বলেন, যতদূর জানি, তিনি জানিয়েছেন—পাবনা থেকে ভোট দেবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেন।