Sunday, Mar 1, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে: বিজিবি

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড ফবাংলাদেশ (বিজিবি)।আজ বুধবার মৌলভীবাজারে এক সংবাদ সম্মেলনে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান এ কথা জানান।এসময় মৌলভীবাজারে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালে উদ্ধার কার্যক্রমে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে কর্নেল তৌহিদ হাসান জানান, সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের আওতায় ১৩টি ইউনিট নির...

NP
Published: January 14, 2026, 07:58 PM
নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে: বিজিবি

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড ফবাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার মৌলভীবাজারে এক সংবাদ সম্মেলনে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান এ কথা জানান।

এসময় মৌলভীবাজারে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালে উদ্ধার কার্যক্রমে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে কর্নেল তৌহিদ হাসান জানান, সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের আওতায় ১৩টি ইউনিট নিরলসভাবে কাজ করছে। গত

১ নভেম্বর ২০২৫ থেকে পরিচালিত চোরাকারবারবিরোধী অভিযানে ৭২ জন আসামিসহ ১৬৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৭২ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করা হয়।

একই সময়ে ৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ২৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

এছাড়া অভিযানে ২টি বিদেশি পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়।

কর্নেল তৌহিদ আরও বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে যেন যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধ করা যায়।'

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।