Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

‘না’ ভোটের প্রচারকারীরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিচ্ছে: মামুনুল হক

যারা 'না' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।আজ মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।মুহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের আমির।নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, 'আগামী দিনে কেউ যেন দেশের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে সেজন্য সবাইকে...

NP
Published: January 27, 2026, 04:45 PM
‘না’ ভোটের প্রচারকারীরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিচ্ছে: মামুনুল হক

যারা 'না' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

আজ মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের আমির।

নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, 'আগামী দিনে কেউ যেন দেশের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।'

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।

এ সময় ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে ধর্মীয় সংখ্যালঘুরা আর কখনো নির্যাতনের শিকার হবে না বলে আশ্বস্ত করেন মামুনুল হক।

তিনি বলেন, 'আমাদের জোট জয়ী হলে শ্রমিক, ব্যবসায়ীসহ কোনো মেহনতি মানুষের ওপর খবরদারি থাকবে না। ব্যবসা কিংবা ঘর নির্মাণের জন্য চাঁদা দিতে হবে না।'

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে খেলাফত মজলিসের আমির বলেন, 'শহীদদের আত্মত্যাগের পরও দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে না পারলে তা হবে বিশ্বাসঘাতকতার শামিল।'

চাঁদাবাজ ও জুলুমবাজদের হাতে দেশকে তুলে দেওয়ার ব্যাপারে সতর্ক করেন তিনি।

দেশের সব রাজনৈতিক দল ও নেতাদের ভূমিকা জনগণ ইতোমধ্যে দেখে ফেলেছে উল্লেখ করে মামুনুল আরও বলেন, 'চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতিতে মানুষ বিরক্ত।'

দেশের মানুষ এখন ইসলামভিত্তিক রাজনৈতিক বিকল্প দেখতে চায় বলে জানান মামুনুল হক।

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে হেলিকপ্টারে গোলাপগঞ্জে পৌঁছান মামুনুল হক।