Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

কুমিল্লা–১০: বিএনপির গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারবেন না

কুমিল্লা–১০ আসনে (নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকল।আজ রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে তার দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে তার প্রার্থিতা ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনাই রইলো না এবং তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে দাবি...

NP
Published: February 01, 2026, 06:43 PM
কুমিল্লা–১০: বিএনপির গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারবেন না

কুমিল্লা–১০ আসনে (নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকল।

আজ রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে তার দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে তার প্রার্থিতা ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনাই রইলো না এবং তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। 

গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে দাবি করে গত মাসে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন জানিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আবদুল গফুর ভুঁইয়া। ২২ জানুয়ারি হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দেন।

রিটকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস কাজল এবং আইনজীবী নাসির উদ্দিন আহমেদ আসিম।

কাজী নূরে আলম সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও এ এস এম শাহরিয়ার কবির।

নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. ফয়জুল্লাহ।