Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আজ দেশে 'হ্যাঁ' ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।তিনি বলেন, 'একসময় যারা মুখ লুকিয়ে ছিলেন, কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হ্যাঁ-এর পক্ষে কথা বলছেন। কিন্তু আমরা চাই তাদের মুখের কথাই যেন বুকের কথা হয়।'আজ সোমবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।তিনি বলেন, 'যেকোনো মূল্যে আমাদের জিততে হবে— এটা ১১ দলের দর্শন নয়। বাংলাদেশের হৃদয় জয় ক...

NP
Published: February 04, 2026, 05:00 AM
‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আজ দেশে 'হ্যাঁ' ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, 'একসময় যারা মুখ লুকিয়ে ছিলেন, কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হ্যাঁ-এর পক্ষে কথা বলছেন। কিন্তু আমরা চাই তাদের মুখের কথাই যেন বুকের কথা হয়।'

আজ সোমবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, 'যেকোনো মূল্যে আমাদের জিততে হবে— এটা ১১ দলের দর্শন নয়। বাংলাদেশের হৃদয় জয় করে ১২ তারিখের পর ১৩ তারিখ নতুন সূর্য উদয় হবে।'

তিনি আরও বলেন, 'গণভোটে হ্যাঁ মানে আজাদি, আর না মানে গোলামি। হ্যাঁ-এর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়।'

জামায়াত আমির বলেন, 'হ্যাঁ-এর বিপক্ষে যারা অবস্থান নেবে, এ দেশের মানুষ ধরে নেবে তারা আবারও পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্র কায়েম করতে চায়।'

তিনি বলেন, 'ভোটচোরেরা' যেন ভোট চুরি করতে না পারে, এখন থেকে সজাগ হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ অনেক ভালো, কিন্তু দেশের মাথাগুলো পচা। এই মাথা দিয়ে কিচ্ছু হবে না। আমরা এই পচা মাথা ঠিক করতে এসেছি। সেজন্য ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

শফিকুর রহমান বলেন, যে টাকা দেশ থেকে পাচার হয়েছে, আমরা তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে এনে দেশের উন্নয়নের কাজে লাগাব। এই টাকা দিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ কায়েম করব।

তিনি বলেন, মাতারবাড়ি বন্দরকে কাজে লাগিয়ে স্মার্ট মহেশখালী গড়ে তোলা হবে। 

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সেখানকার প্রার্থী হামিদুর রহমান আযাদকে মন্ত্রী করা হবে বলে তিনি ঘোষণা দেন।