Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।রোববার রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আব্দুল হামিদ খানের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম খান। তিনি বর্তমানে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় পাঠাও চালক ছিলেন।তাকে হ...

NP
Published: February 04, 2026, 05:00 AM
হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হামিদ খানের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম খান। তিনি বর্তমানে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় পাঠাও চালক ছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান দিপু জানান, রাতে হাতিরঝিলের ২ নম্বর গেটের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ তদন্ত করছে।