Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

বড় ব্যবসায়ীদের প্রণোদনা সহজ, কৃষকদের ক্ষেত্রে নানা বাধা: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'বড় ব্যবসায়ীদের প্রণোদনা দিতে গেলে কোনো বাধা থাকে না। কিন্তু কৃষকদের প্রণোদনা দিতে গেলেই দিতে গেলে নানা ধরনের বাধা আসে।' আজ বুধবার 'ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক ২০৫০' শীর্ষক এক কর্মশালাতে কৃষি উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, শিল্পকারখানার মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিয়ে দুই শতাংশ ইন্টারেস্ট দিয়ে মাফ পেয়ে যায়। তারা নানা ধরনের প্রণোদনা পায়। কৃষকরা ঋণ নিতে গেলে পায় না। উপদেষ্টা বলেন, কৃষ...

NP
Published: January 28, 2026, 09:21 PM
বড় ব্যবসায়ীদের প্রণোদনা সহজ, কৃষকদের ক্ষেত্রে নানা বাধা: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'বড় ব্যবসায়ীদের প্রণোদনা দিতে গেলে কোনো বাধা থাকে না। কিন্তু কৃষকদের প্রণোদনা দিতে গেলেই দিতে গেলে নানা ধরনের বাধা আসে।' 

আজ বুধবার 'ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক ২০৫০' শীর্ষক এক কর্মশালাতে কৃষি উপদেষ্টা এসব কথা বলেন। 

তিনি বলেন, শিল্পকারখানার মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিয়ে দুই শতাংশ ইন্টারেস্ট দিয়ে মাফ পেয়ে যায়। তারা নানা ধরনের প্রণোদনা পায়। কৃষকরা ঋণ নিতে গেলে পায় না। 

উপদেষ্টা বলেন, কৃষকরাই জাতির মেরুদণ্ড। আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখি না। তারা তাদের ফসলের ন্যায্যমূল্য পান না। 

তিনি বলেন, দাম না পেয়ে কৃষকরা তাদের ফসল ফেলে দেয়। আমরা কয়েকদিন হা-হুতাশ করি। ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রণোদনা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়। 

তিনি আরও বলেন, কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতিও হবে না। তাই কৃষির উন্নয়ন করতে হলে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। 

গত মৌসুমে আলুর দাম কমে যাওয়া থেকে কৃষকদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর সরকার এখন নগদ প্রণোদনা দিতেও হিমশিম খাচ্ছে। 

দ্য ডেইলি স্টারের হাতে আসা সরকারি নথি অনুযায়ী, ২০২৪–২৫ মৌসুমে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের জন্য চলতি অর্থবছরে ভর্তুকি হিসেবে বরাদ্দ দেওয়া ১৫০ কোটি টাকার পাশাপাশি ডিসেম্বরের শুরুতে কৃষি মন্ত্রণালয় আরও ১১০ কোটির বেশি টাকা নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এছাড়া ২৫ জানুয়ারি এক অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, গত মৌসুমে অতিরিক্ত উৎপাদনের কারণে আলুচাষিদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।