Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।এর আগে মঙ্গলবার অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।অধ্যাপক আবু সাইয়িদ পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথম সংসদ এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের আমলে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্...

NP
Published: January 21, 2026, 03:42 PM
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

এর আগে মঙ্গলবার অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

অধ্যাপক আবু সাইয়িদ পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথম সংসদ এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। 

১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের আমলে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এছাড়া তিনি ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে হেরে যান।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, 'চারিদিকে  উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে  করি,  এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।'

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন।

তিনি আরও বলেন, 'নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকবো।'