Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

‘আমাদের ক্ষমা চাইতে হবে না, চাঁদাবাজির জন্য আপনারা ক্ষমা চান’

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, আমাদের নাকি আগে ক্ষমা চাইতে হবে, তারপর ভোট চাইতে হবে।তিনি আরও বলেন, আমাদের ক্ষমা চাইতে হবে না। আগে আপনারা গত এক বছরে যে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করেছেন, এর জন্য জনগণের কাছে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন। না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।  'একাত্তরের ভুলের জন্য মাফ চেয়ে ভোট চান' ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে...

NP
Published: January 31, 2026, 10:51 AM
‘আমাদের ক্ষমা চাইতে হবে না, চাঁদাবাজির জন্য আপনারা ক্ষমা চান’

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, আমাদের নাকি আগে ক্ষমা চাইতে হবে, তারপর ভোট চাইতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ক্ষমা চাইতে হবে না। আগে আপনারা গত এক বছরে যে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করেছেন, এর জন্য জনগণের কাছে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন। না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।  

'একাত্তরের ভুলের জন্য মাফ চেয়ে ভোট চান' ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক নির্বাচনী জনসভায় দেলাওয়ার হোসেন এসব কথা বলেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে খোচাবাড়ি হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

দেলাওয়ার বলেন, দুইবার আপনারা ক্ষমতার মসনদে গিয়েছিলেন। একবারও নিজেদের শক্তি দিয়ে যেতে পারেননি, জামায়াতে ইসলামীর সাহায্য নিয়েই যেতে হয়েছিল। তখন কি জামায়াতে ইসলামী রাজাকার ছিল না? আজ নেই বলে রাজাকার? আর যখন সঙ্গে ছিলাম, তখন বন্ধু—এই হলো আপনাদের রাজনীতি।

তিনি বলেন, এই রাজাকার শব্দ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছিল বিগত সরকার। একপর্যায়ে এই কথাগুলোই তাদের পতনের কারণ হয়েছে। সুতরাং আজ নির্বাচনের আগ মুহূর্তে যারা রাজাকার শব্দ আবার নিয়েছে, তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আগামী নির্বাচনে তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবেন।

তিনি আরও বলেন, এখানে সনাতন ধর্মের ভাই-বোনেরা আছেন, তারাই যথেষ্ট প্রমাণ। কীভাবে নীরবে তাদের ওপর চাঁদাবাজি হয়েছে। হিন্দুদের বাড়িতে ঢুকে রাতের আঁধারে স্বর্ণালংকার চুরি-লুটপাট করা হয়েছে। তাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে হুমকি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। আজ আবার এই হিন্দু ভাইদের কাছে ভোট চাইতে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, আমার সনাতন ধর্মের ভাই-বোনেরা সেই ইতিহাস ভুলে যায়নি।

দেলাওয়ার আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোটের মাধ্যমে এর প্রতিবাদ জানাবেন।