Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

৫০তম বিসি‌এস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।আজ বুধবার এনামুল হকসহ চার প্রার্থীর পক্ষে এ আবেদন করেন আইনজীবী নাজমুস সাকিব।জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে রিটে।এর আগে গত ২০ জানুয়ারি এনামুল হকসহ একদল পরীক্ষার্থী নির্বাচনকারীর সব পরীক্ষা স্থগিতের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন। এতে কোনো সাড়া না পেয়ে চার...

NP
Published: January 28, 2026, 09:21 PM
৫০তম বিসি‌এস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ বুধবার এনামুল হকসহ চার প্রার্থীর পক্ষে এ আবেদন করেন আইনজীবী নাজমুস সাকিব।

জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে রিটে।

এর আগে গত ২০ জানুয়ারি এনামুল হকসহ একদল পরীক্ষার্থী নির্বাচনকারীর সব পরীক্ষা স্থগিতের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন। এতে কোনো সাড়া না পেয়ে চার প্রার্থী আজ রিটি করেন।

রিটে ২০ জানুয়ারি রিপ্রেজেন্টেশন (স্মারকলিপি) নিষ্পত্তিতে পিএসসির নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

এছাড়া, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গত ২৬ নভেম্বর যে সার্কুলার দিয়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, তা স্থগিত চাওয়া হয়েছে।

পাশাপাশি, ৩০ জানুয়ারির ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে।

৫০তম বিসি‌এস পরীক্ষার জন্য মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

এছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। বাকি নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।