Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

তেজগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর তরুণের মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর একটি কারাখানা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল রোববার দিবাগত রাতে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত বিজয় (১৭) ওই প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।ওসি মাহমুদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে বিজয় নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)...

NP
Published: February 04, 2026, 05:00 AM
তেজগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর তরুণের মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর একটি কারাখানা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাতে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিজয় (১৭) ওই প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

ওসি মাহমুদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে বিজয় নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, গতকাল রাতে খবর পেয়ে পুলিশ বিজয়ের মরদেহ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পাশে একটি রক্তমাখা ইট পড়ে ছিল।

তিনি আরও বলেন, কারখানার সিসিটিভি ফুটেজ দেখা যায়, জেনারেটর রুমে বিজয় ও ওই অফিসের পিয়ন রাজু (২১) ঢুকেছিলেন।এরপর থেকে রাজু পলাতক।

ওসি মাহমুদুর রহমান, ধারণা করা হচ্ছে—বিজয়কে হত্যা করে রাজু পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।