Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

যে দল নারীদের অসম্মানিত করেছে, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যে রাজনৈতিক দল নারীদের অসম্মানিত ও অপদস্থ করেছে, সেই দলের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। তিনি বলেন, আজ বাংলাদেশের মা-বোনদের বলব, যারা আপনাদের এভাবে অপমানিত করে, তাদের আপনারা কীভাবে জবাব দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আজ খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, এদেশের লাখ লাখ মা-বোনদের অসম্মানিত করেছিল ওই দলের পূর্বসূরি নেতারা। কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই, যাদের কাছে ম...

NP
Published: February 04, 2026, 05:00 AM
যে দল নারীদের অসম্মানিত করেছে, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যে রাজনৈতিক দল নারীদের অসম্মানিত ও অপদস্থ করেছে, সেই দলের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। 

তিনি বলেন, আজ বাংলাদেশের মা-বোনদের বলব, যারা আপনাদের এভাবে অপমানিত করে, তাদের আপনারা কীভাবে জবাব দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। 

আজ খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এদেশের লাখ লাখ মা-বোনদের অসম্মানিত করেছিল ওই দলের পূর্বসূরি নেতারা। কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই, যাদের কাছে মানুষের কোনো আত্নসম্মানবোধ নেই, তাদের কাছে দেশ কখনো নিরাপদ হতে পারে না। তাদের কাছে দেশের মানুষ নিরাপদ হতে পারে না।' 

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মানিত করেছে। তাদের খারাপ ভাষা ব্যবহার করে অসম্মানিত করেছে। 

জামায়াতের নারী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বন্দি করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানিত করে কথা বলে, তারা যদি কোনোভাবে সুযোগ পায়, নির্বাচন পরবর্তী সময়ে তাহলে তাদের আচরণ কী হতে পারে? 

বিএনপি চেয়ারম্যান বলেন, ওই দল শুধু নিজ স্বার্থের কথা বুঝে এবং এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন, সেখানে তারা তাদের মতো করে ধর্মকে ব্যবহার করে।  

তিনি বলেন, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলেছেন, তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না।