Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

জুলাই গণঅভ্যুথ্থানের সময় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।মামলায় ১৬ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক পুলিশের ডিআইজি নুরুল ইসলামের নাম রয়েছে।আসামিদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।

NP
Published: February 01, 2026, 06:43 PM
আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

জুলাই গণঅভ্যুথ্থানের সময় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

মামলায় ১৬ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক পুলিশের ডিআইজি নুরুল ইসলামের নাম রয়েছে।

আসামিদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।