Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

আজ যাচ্ছি, আবার বগুড়ায় আসব: সিরাজগঞ্জের পথে তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বগুড়া থেকে সিরাজগঞ্জে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ছেড়ে যাওয়ার সময় তিনি বলেন, 'আজ আমাকে যেতে দেন। আমি এখন যাব। আমি তো এই বাড়িরই ছেলে, দুই দিন পর আবার আসব।'আজ শনিবার দুপুর ১টার দিকে বগুড়ার শাহজাহানপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, আমি যদি এখানেই থাকি, তাহলে বাইরের মানুষকে কীভাবে সময় দেব? আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার জন্য কাজ করতে পারি।লাল-সবুজ রঙের বাসে করে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তার গা...

NP
Published: January 31, 2026, 10:51 AM
আজ যাচ্ছি, আবার বগুড়ায় আসব: সিরাজগঞ্জের পথে তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বগুড়া থেকে সিরাজগঞ্জে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ছেড়ে যাওয়ার সময় তিনি বলেন, 'আজ আমাকে যেতে দেন। আমি এখন যাব। আমি তো এই বাড়িরই ছেলে, দুই দিন পর আবার আসব।'

আজ শনিবার দুপুর ১টার দিকে বগুড়ার শাহজাহানপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি যদি এখানেই থাকি, তাহলে বাইরের মানুষকে কীভাবে সময় দেব? আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার জন্য কাজ করতে পারি।

লাল-সবুজ রঙের বাসে করে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তার গাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং শুভেচ্ছা জানান। অনেক জায়গায় বাস থামিয়ে ছবি তোলা এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের।

বাসের ভেতর থেকে মাইকে তারেক রহমান বলেন, 'আমি আপনাদের ভাই তারেক, এই এলাকারই সন্তান। অনেক বছর পর এলাকায় এলাম। আপনারা জানেন, আগে এলে আমি হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কথা বলতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না।'

তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে আমাদের জয়ী করুন। আমরা জিতলে এই এলাকার মানুষের সমস্যা সমাধান করব এবং দুর্ভোগ কমাব।

পথসভা শেষে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। সেখানে বিসিক শিল্পাঞ্চল মাঠে দুপুর আড়াইটার দিকে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সকাল থেকেই সেখানে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

এর আগে সকালে বগুড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সকাল ১১টার দিকে বগুড়ার হোটেল নাজ গার্ডেনের বলরুমে বগুড়া-৬ (সদর) আসনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'বগুড়া বিএনপির দুর্গ। এই দুর্গের দায়িত্ব আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা এই দুর্গের এবং এখানকার মানুষের খেয়াল রাখবেন।'

তারেক রহমান বলেন, 'কেউ কেউ বলেছেন, ভোটারদের কাছে না গেলেও ধানের শীষ বিপুল ভোটে জিতবে। কিন্তু আমি মনে করি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বসে থাকলে চলবে না। সবার কাছে যেতে হবে। বগুড়ার সাতটি আসনেই আমাদের বড় ব্যবধানে জিততে হবে।'