General
বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর বনানী এলাকায় একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতু ভবনের কাছে পাঁচতলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
NP
Published: January 31, 2026, 10:51 AM
রাজধানীর বনানী এলাকায় একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতু ভবনের কাছে পাঁচতলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।