Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

জামিননামা ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ 

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় কারাগারের ভেতর ও বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়েও।গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ পেয়েছে।এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, 'কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছেন। এটি ভুলমুক্তি (ভুল করে মুক্তি)।'তিনি জানান, ছাড়া পাওয়...

NP
Published: January 31, 2026, 10:51 AM
জামিননামা ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ 

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

এমন ঘটনায় কারাগারের ভেতর ও বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়েও।

গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, 'কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছেন। এটি ভুলমুক্তি (ভুল করে মুক্তি)।'

তিনি জানান, ছাড়া পাওয়া তিন বন্দি হলেন মো. আনিছ মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। কারাগারের ভর্তি শাখার অসতর্কতার কারণে গতকাল সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা এবং র‌্যাব অফিসে যোগাযোগের মাধ্যমে তাদের পুনরায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, 'ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। "প্রডাকশন ওয়ারেন্ট" বা "হাজিরা পরোয়ানা'-কে ভুল করে "জামিননামা" ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ডেপুটি জেলার জানিয়েছেন, ভুল করে আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদঘাটন করবে তদন্ত কমিটি। যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'