Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

প্রজাতন্ত্রের কর্মচারী গণভোটে কোনো পক্ষে প্রচারণা করতে পারবে না

সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউই আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটে 'হ্যাঁ' বা 'না'-এর পক্ষে ভোট দিতে জনগণকে কোনো ধরণের আহ্বান জানাতে পারবেন না।নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই ধরণের কার্যক্রম ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি এ সংক্রান্ত চিঠি জারি করে আরও জানিয়েছে, সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।গণভোটের পক্ষে 'হ্যাঁ অথবা না' এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত ইস...

NP
Published: January 31, 2026, 10:51 AM
প্রজাতন্ত্রের কর্মচারী গণভোটে কোনো পক্ষে প্রচারণা করতে পারবে না

সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউই আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটে 'হ্যাঁ' বা 'না'-এর পক্ষে ভোট দিতে জনগণকে কোনো ধরণের আহ্বান জানাতে পারবেন না।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই ধরণের কার্যক্রম ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি এ সংক্রান্ত চিঠি জারি করে আরও জানিয়েছে, সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।

গণভোটের পক্ষে 'হ্যাঁ অথবা না' এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত ইসির চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে বা 'না'-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়, এ ধরণের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়ে এই নির্দেশনা দিয়েছে ইসি।

এ বিষয়ে জানতে চাইলে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গণভোট অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মকর্তা হ্যাঁ বা না-এর পক্ষে প্রচার করতে পারবেন না। যদি করেন, তা দণ্ডনীয় অপরাধ।'