Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

নির্বাচনে নিরপেক্ষ ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোতায়েনরত সেনাসদস্যদের পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আজ বুধবার পটুয়াখালী ও খুলনায় সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সময় এ নির্দেশ দেন তিনি।পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি।এ সময় জাতীয়...

NP
Published: January 28, 2026, 09:21 PM
নির্বাচনে নিরপেক্ষ ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোতায়েনরত সেনাসদস্যদের পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বুধবার পটুয়াখালী ও খুলনায় সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সময় এ নির্দেশ দেন তিনি।

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি।

এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

পরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পটুয়াখালী সফর শেষে খুলনায় যান সেনাপ্রধান।