Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

নির্বাচন ও গণভোটে যানবাহন চলাচলে বিধিনিষেধ

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আজ মঙ্গলবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সময়ে লঞ্চসহ ইঞ্জিনচালিত নৌযান চলাচলও স্থগিত থাকবে।এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকে...

NP
Published: January 27, 2026, 04:45 PM
নির্বাচন ও গণভোটে যানবাহন চলাচলে বিধিনিষেধ

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সময়ে লঞ্চসহ ইঞ্জিনচালিত নৌযান চলাচলও স্থগিত থাকবে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে এসব বিধিনিষেধ শিথিল থাকবে বলে জানিয়েছে ইসি। 

এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন, সংবাদপত্র ও স্বীকৃত পর্যবেক্ষকদের যানবাহন, জরুরি চিকিৎসা ও ওষুধ পরিবহনের যান, বিমানবন্দরে যাত্রী পরিবহনের যান এবং দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে।

এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে প্রতিটি প্রার্থী ও তার নির্বাচন এজেন্টের জন্য একটি করে যানবাহন ব্যবহারের সুযোগ থাকবে।

ইসি আরও জানিয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং জেলা বা মহানগর এলাকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে এসব বিধিনিষেধ শিথিল থাকবে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর পুলিশ কমিশনাররা অতিরিক্ত বিধিনিষেধ আরোপ বা শিথিল করার ক্ষমতাও রাখবেন।