Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা হলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। জন...

NP
Published: January 27, 2026, 05:27 AM
কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা হলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। 

যুবদল নেতা মাহবুব আলম কিসমত অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়া ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ অন্তত ২০ জন আহত হয়েছি।'

তবে এসব অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, 'যুবদল নেতা কিসমত ও তার অনুসারীরাই আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।'

এ বিষয়ে ওসি সোয়েব খান বলেন, 'বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'