Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত পৌনে ২টার দিকে উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় 'প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড' নামের কারখানাটিতে এ আগুন লাগে।ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ওই কারখানায় পলিব্যাগ, হ্যাংগার ও স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করা হতো। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়...

NP
Published: January 21, 2026, 03:42 PM
নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত পৌনে ২টার দিকে উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় 'প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড' নামের কারখানাটিতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ওই কারখানায় পলিব্যাগ, হ্যাংগার ও স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করা হতো। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভেতরে প্লাস্টিকের কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

আগুনে কারখানার সেমিপাকা স্থাপনা ও মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।